সর্বশেষ
বাঘের খাঁচায় ঝাঁপ, যুক্তরাজ্যে প্রাণ গেল এক ব্যক্তির সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, স্কুলশিক্ষিকা কারাগারে নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮, হামলাকারীরও মৃত্যু দিল্লির বিক্ষোভ ছড়াল ভারতের বিভিন্ন শহরে, কেজরিওয়াল-মমতাসহ আটক ৪ সাবেক মুখ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সংকট থেকে বাংলাদেশের ছয় শিক্ষা দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের শিগগিরই শেষ হবে ইরান ও ইউক্রেন যুদ্ধ, দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে হারিকেনের তাণ্ডব, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক লালমনিরহাটে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

বাঘের খাঁচায় ঝাঁপ, যুক্তরাজ্যে প্রাণ গেল এক ব্যক্তির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | ১২:৪৪ পিএম

বাঘের খাঁচায় ঝাঁপ, যুক্তরাজ্যে প্রাণ গেল এক ব্যক্তির

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে একটি চিড়িয়াখানায় বাঘের বেষ্টনীতে প্রবেশের পর প্রাণীটির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ডনকাস্টারের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে।

দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার কিছু পর এ ঘটনায় জরুরি সেবায় খবর দেওয়া হয়। বাঘের বেষ্টনীতে প্রবেশের পর ওই ব্যক্তির ওপর হামলা চালায় বাঘটি। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানান, বাঘের আক্রমণে ওই ব্যক্তি গুরুতর আহত হন। চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

ঘটনার ভিডিও ছড়ানোয় পুলিশের সতর্কতা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বাঘের বেষ্টনীর ভেতরে এক ব্যক্তিকে বাঘের আক্রমণের শিকার হতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে ওই ব্যক্তির সঙ্গে বাঘটির ধস্তাধস্তির দৃশ্যও রয়েছে বলে জানা গেছে।

তবে এসব ভিডিও ছড়িয়ে না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, ভিডিওগুলো অত্যন্ত মর্মান্তিক ও কষ্টদায়ক।

বাঘটি অক্ষত, অন্যদের ঝুঁকি নেই

ঘটনার পর বাঘটির অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বাঘটি আহত হয়নি এবং ঘটনার পরও বেষ্টনীর ভেতরেই ছিল। ফলে চিড়িয়াখানার অন্য দর্শনার্থী কিংবা সাধারণ মানুষের জন্য বাড়তি কোনো ঝুঁকি নেই।

ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বাঘের বেষ্টনীর ভেতরে একটি গুরুতর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই জরুরি সাড়াদানের ব্যবস্থা নেওয়া হয় এবং জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

কীভাবে ঘটনাটি ঘটেছে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে পার্ক কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, দর্শনার্থী, কর্মী ও প্রাণীদের নিরাপত্তা এবং কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার।

উদ্ধারকাজে দুটি অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স

ইয়র্কশায়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে একাধিক জরুরি সেবার দল পাঠানো হয়। এর মধ্যে ছিল দুটি অ্যাম্বুলেন্স, ইয়র্কশায়ার এয়ার অ্যাম্বুলেন্স এবং একজন চিকিৎসক। তবে দ্রুত চিকিৎসাসহায়তা পৌঁছালেও ওই ব্যক্তির জীবন রক্ষা করা যায়নি।

ওই ব্যক্তি কীভাবে বাঘের বেষ্টনীর ভেতরে প্রবেশ করলেন এবং কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিপন্ন আমুর বাঘের আবাসস্থল

ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক ২০০৯ সালে চালু হয়। ২০১১ সালে সেখানে বাঘের জন্য ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’ নামে বিশেষ আকর্ষণ চালু করা হয়। প্রায় দুই একর আয়তনের বিশেষভাবে নির্মিত সংরক্ষিত এলাকায় আমুর বাঘ রাখা হয়।

আমুর বাঘ বাঘের একটি বিপন্ন উপপ্রজাতি। ধারণা করা হয়, বন্য পরিবেশে বর্তমানে এ প্রজাতির প্রায় ৫০০টি বাঘ টিকে আছে।

পার্কটির ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দর্শনার্থীদের চলাচলের জন্য উঁচু পথ এবং বাঘের বিচরণক্ষেত্রের চারপাশে বেড়া দেখা যায়।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com