সর্বশেষ
বাঘের খাঁচায় ঝাঁপ, যুক্তরাজ্যে প্রাণ গেল এক ব্যক্তির সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, স্কুলশিক্ষিকা কারাগারে নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮, হামলাকারীরও মৃত্যু দিল্লির বিক্ষোভ ছড়াল ভারতের বিভিন্ন শহরে, কেজরিওয়াল-মমতাসহ আটক ৪ সাবেক মুখ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সংকট থেকে বাংলাদেশের ছয় শিক্ষা দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের শিগগিরই শেষ হবে ইরান ও ইউক্রেন যুদ্ধ, দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে হারিকেনের তাণ্ডব, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক লালমনিরহাটে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

শিগগিরই শেষ হবে ইরান ও ইউক্রেন যুদ্ধ, দাবি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | ৪:০৭ পিএম

শিগগিরই শেষ হবে ইরান ও ইউক্রেন যুদ্ধ, দাবি ট্রাম্পের

ইরান ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শিগগির অবসান হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে সমঝোতা কিংবা যুক্তরাষ্ট্রের বিজয়ের মধ্য দিয়ে যুদ্ধ দুটির অবসান ঘটতে পারে।

শুক্রবার নিউইয়র্কের সিরাকিউজে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, দুই যুদ্ধের নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। তবে সংঘাতগুলো কবে নাগাদ এবং কী শর্তে শেষ হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইরান যুদ্ধের অবসান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘যেকোনোভাবেই হোক, খুব দ্রুত এর সমাধান হবে।’

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটিকে যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু মেনে নিতে হবে, অন্যথায় ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।

তবে ‘সবকিছু’ বলতে ইরানকে ঠিক কী কী শর্ত মেনে নিতে হবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প। যুদ্ধ বন্ধে সম্ভাব্য কোনো চুক্তি কিংবা নির্দিষ্ট সময়সীমার কথাও উল্লেখ করেননি তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। তার দাবি, সংঘাত দুটির সমাধানের প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে। আলোচনার মাধ্যমে সমঝোতা হোক কিংবা সামরিক বিজয়ের মধ্য দিয়ে—দুই যুদ্ধেরই অবসান চান তিনি।

তবে ট্রাম্পের বক্তব্যে যুদ্ধ দুটি বন্ধে চূড়ান্ত কোনো সমঝোতার তথ্য উঠে আসেনি। ফলে সংঘাতের অবসান কবে এবং কীভাবে হবে, তা এখনো অনিশ্চিত।

এদিকে, সমাবেশে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ মানবাধিকারপ্রধান নাভি পিল্লাইকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুরস্কারটি তারই পাওয়া উচিত ছিল।

আন্তর্জাতিক সংঘাত নিরসনে নিজের ভূমিকা তুলে ধরে ট্রাম্প বলেন, যুদ্ধের অবসান ঘটানোর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সূত্র: আল-জাজিরা

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com