সর্বশেষ
আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, দেশজুড়ে নানা কর্মসূচি বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে দংশনে সাপুড়ের মৃত্যু সংস্কারের অভাবে বেহাল সোনারগাঁয়ের মহাসড়ক সংযোগ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তীব্র, গুয়াতেমালায় শতাধিক মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফিফার তদন্ত চলাকালেই নতুন বিতর্কে আর্জেন্টিনা

নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ১২:৩০ পিএম

নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী

আজ ৩ আগস্ট সোমবার বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে নির্মল সেন ১৯৪৪ সালে ঝালকাঠি জেলার কলসকাঠি বিএম একাডেমি থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬১ সালে দৈনিক ইত্তেফাক-এ যোগদানের মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান এবং দৈনিক বাংলা পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অতিথি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

নির্মল সেনের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মা জন্মভূমি, আমার জবানবন্দি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, বার্লিন থেকে মস্কো, নেতাজীর অন্তর্ধান রহস্য এবং লেনিন থেকে গরভাচেভ।

২০০৩ সালে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘদিন দেশ-বিদেশে চিকিৎসা নেওয়ার পর ২০১৩ সালের ৮ জানুয়ারি ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়।

রাজনীতি, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে নির্মল সেনের অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com