সর্বশেষ
আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, দেশজুড়ে নানা কর্মসূচি বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে দংশনে সাপুড়ের মৃত্যু সংস্কারের অভাবে বেহাল সোনারগাঁয়ের মহাসড়ক সংযোগ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তীব্র, গুয়াতেমালায় শতাধিক মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফিফার তদন্ত চলাকালেই নতুন বিতর্কে আর্জেন্টিনা

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্র সংঘর্ষে চালক নিহত, একই পরিবারের চারজনসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ৫:৪১ পিএম

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্র সংঘর্ষে চালক নিহত, একই পরিবারের চারজনসহ আহত ৫

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রচালক আব্দুর রহমান বাবলু (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বাবলু কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের সাদেক শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রাজবাড়ীগামী একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুর রহমান বাবলুর মৃত্যু হয় এবং মাহিন্দ্রে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নিলোৎপল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com