সর্বশেষ
সিলেটে এক বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার ইরানের পথে জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব হাতি দিবস আজ: আবাসস্থল সংকটে লোকালয়ে বাড়ছে হাতির হানা প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নারীকে পুশইন, ফেরাতে হাইকোর্টে পরিবার গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪ বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে কঠিন কিছু শর্ত মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিং এর নামে প্রকল্পের টাকা হরিলুট ! নেপথ্যের নায়ক পিআইও এবং তার অফিস সহায়ক বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ পাইকগাছাবাসী, ধ্বস নেমেছে ব্যবসা-বাণিজ্যে

প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬ | ৭:১৪ এএম

প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের গান্দারবাল জেলায় প্রেমিকাকে বিয়ে না করায় তার স্বামীকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। পোল্ট্রি ফিডের নমুনার নামে নববিবাহিত ওই যুবকের ঠিকানায় পাঠানো হয়েছিল বিপুল পরিমাণ মাদক। এমনকি পুলিশকে আগেই খবর দিয়ে তাকে গ্রেপ্তার করানোর পরিকল্পনাও করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পুলিশের তদন্তে ধরা পড়ে যায় পুরো ষড়যন্ত্র। গ্রেপ্তার হন সেই সাবেক প্রেমিক।

গত ৯ আগস্ট শ্রীনগরের জয়নাকোট এলাকার বাসিন্দা তারিক আহমেদ সোফিকে গ্রেপ্তার করেছে জম্মু-কাশ্মির পুলিশ।

পুলিশ জানায়, চলতি মাসের শুরুতে গোপন সংবাদের ভিত্তিতে গান্দারবালের প্রধান ডাকঘরে আসা একটি পার্সেল আটক করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পার্সেল খুলে চার কেজি কোকেন, ৮০ গ্রাম ক্যানাবিস ও কিছু সাইকোট্রপিক ড্রাগ উদ্ধার করা হয়। পার্সেলটি উত্তরপ্রদেশের কানপুর থেকে পাঠানো হয়েছিল।

পার্সেলের ঠিকানা ধরে পুলিশ এক পোল্ট্রি খামারির বাড়িতে যায়। কয়েক মাস আগে বিয়ে করা ওই যুবক জানান, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে পোল্ট্রি ফিডের বিনামূল্যের নমুনা পাঠানোর কথা বলা হয়েছিল। তাই তিনি পার্সেলটির অপেক্ষায় ছিলেন। ভেতরে মাদক থাকার বিষয়টি তিনি জানতেন না।

তদন্তে ওই যুবক জানান, সৌদি আরবের একটি নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এমনকি বছরের শুরুতে একই দেশ থেকে ফোন করে তাকে ওই নারীকে বিয়ে না করার জন্য হুমকিও দেওয়া হয়েছিল।

এরপর ওই যুবকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তার সাবেক প্রেমিক তারিক আহমেদ সোফিই এই চক্রান্তের নেপথ্যে। অন্য একজনকে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে তিনি ওই যুবককে মাদক মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেন।

পুলিশের তদন্তে আরও জানা যায়, সোফি নিজের পরিচয় আড়াল করতে অন্যদের মাধ্যমে পুলিশের কাছে মাদকের চালান আসার খবর পৌঁছে দিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কানপুরে থাকা তার বন্ধু অ্যারিব তার নির্দেশে পার্সেলটি পাঠিয়েছিলেন। অ্যারিব দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, সোফির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (এনডিপিএস) ৮/২০ ও ২১ ধারায় মামলা হয়েছে। এখন অ্যারিবের ভূমিকা এবং তিনি পুরো ষড়যন্ত্র সম্পর্কে জানতেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com