সর্বশেষ
সিলেটে এক বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার ইরানের পথে জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব হাতি দিবস আজ: আবাসস্থল সংকটে লোকালয়ে বাড়ছে হাতির হানা প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নারীকে পুশইন, ফেরাতে হাইকোর্টে পরিবার গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪ বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে কঠিন কিছু শর্ত মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিং এর নামে প্রকল্পের টাকা হরিলুট ! নেপথ্যের নায়ক পিআইও এবং তার অফিস সহায়ক বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ পাইকগাছাবাসী, ধ্বস নেমেছে ব্যবসা-বাণিজ্যে

ইরানের পথে জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬ | ৭:৩১ এএম

ইরানের পথে জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় মার্কিন সমুদ্র অবরোধ ভাঙার অভিযোগে পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, একাধিকবার সতর্ক করার পরও জাহাজটি নির্দেশনা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করায় হামলা চালানো হয়।

সেন্টকমের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় এমভি ভেলা নোভা নামের জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এ সময় মার্কিন বাহিনী জাহাজটিকে কয়েক দফা সতর্ক করে।

সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি এগিয়ে গেলে একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে এর ইঞ্জিন রুম লক্ষ্য করে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

হামলায় জাহাজটির স্টিয়ারিং গিয়ার ও ইঞ্জিন ব্যবস্থা অচল হয়ে যায়। ফলে জাহাজটি আর ইরানের দিকে যেতে পারছে না বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

সেন্টকম বলেছে, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা সমুদ্র অবরোধ এখনো বহাল রয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ১১ আগস্ট পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া তিনটি জাহাজ অচল এবং দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

সর্বশেষ হামলার বিষয়ে এখনো ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com