সর্বশেষ
রাজধানীর বাউনিয়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব ! আঙুল ফুলে কলাগাছ তহশিলদার আব্দুর রহিম চারদিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ কমতে পারে: পেট্রোবাংলা যানজট-শব্দদূষণমুক্ত গাজীপুর গড়তে ১৫ সপ্তাহের বিশেষ উদ্যোগ দেশের অর্থনীতিতে বড় অবদান ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের, বঞ্চিত স্থানীয়রা ১৯ মামলার আসামি শুটার শামীমের ভাই বদি গ্রেফতার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চার যানবাহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত ১২ ডিসেম্বর ইউপি নির্বাচনের তফসিল, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি গোলরক্ষকের ধাক্কায় মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত ফুটবলার, আইসিইউতে ভর্তি বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন নওশিন সুধা ও বুশরা কবির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ অগাস্ট ২০২৬ | ৬:৪৭ এএম

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন নওশিন সুধা ও বুশরা কবির

বাংলাদেশের ফ্যাশন, সৌন্দর্য ও ডিজিটাল মিডিয়া অঙ্গনে নতুন সংযোজন হিসেবে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন জনপ্রিয় মডেল নওশিন সুধা ও ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের আরও আধুনিক, আত্মবিশ্বাসী ও সময়োপযোগী করে গড়ে তুলতে কাজ করবেন তারা।

নওশিন সুধা প্রতিযোগীদের ব্যক্তিত্ব, স্টাইল, ফ্যাশন সেন্স ও সামগ্রিক প্রেজেন্টেশন নিয়ে কাজ করবেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর বুশরা কবির দেখবেন প্রতিযোগীদের ডিজিটাল উপস্থিতি, ব্র্যান্ড প্রমোশন, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, কনটেন্ট প্রেজেন্টেশন ও অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিং।

আয়োজকদের ভাষ্য, মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি দেশের তরুণীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা, সৌন্দর্য, ব্যক্তিত্ব ও সামাজিক সচেতনতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নির্বাচিত প্রতিনিধি আন্তর্জাতিক মিস ইন্টারকন্টিনেন্টাল মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ পাবেন।

আয়োজনটির ন্যাশনাল অর্গানাইজার ও রাইটস হোল্ডার ইমেকার্স বাংলাদেশ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিল্পী ও বড় পরিসরের বিনোদন আয়োজনের সঙ্গে যুক্ত। এবার সৌন্দর্য, ফ্যাশন, মিডিয়া ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে একসঙ্গে নিয়ে নতুন ধরনের আয়োজনের পরিকল্পনা করছে তারা।

ইমেকার্স বাংলাদেশের কর্পোরেট ডিরেক্টর নূর সিবা বলেন, ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে আমরা শুধু একটি বিউটি প্রেজেন্ট হিসেবে দেখছি না। আমরা চাই, আমাদের প্রতিযোগীরা যেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একজন আত্মবিশ্বাসী, স্মার্ট ও আধুনিক প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরতে পারে। সেই লক্ষ্যেই আমরা প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ মানুষদের যুক্ত করছি।’

তিনি আরও বলেন, ‘নওশিন সুধার স্টাইল ও ফ্যাশন সম্পর্কে অভিজ্ঞতা এবং বুশরা কবিরের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনের দক্ষতা আমাদের প্রতিযোগীদের জন্য বড় একটি সংযোজন হবে। তাদের গ্রুমিংয়ের মাধ্যমে প্রতিযোগীদের ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক প্রেজেন্টেশন আরও শক্তিশালী হবে।’

গত ২৫ আগস্ট ঢাকার রেনেসাঁ ঢাকা হোটেলে ইমেকার্স বাংলাদেশের পক্ষে নূর সিবা চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে নওশিন সুধা ও বুশরা কবিরের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।

আয়োজকদের প্রত্যাশা, তাদের যুক্ত হওয়ার ফলে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের গ্রুমিং ও প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বও আরও শক্তিশালীভাবে তুলে ধরা সম্ভব হবে।

খুব শিগগিরই জমকালো ‘ক্রাউন রিভিল নাইট’ আয়োজনের মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের আগ্রহী ও যোগ্য তরুণীদের জন্য আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত হবে।

ইমেকার্স বাংলাদেশের আয়োজনে প্রতিযোগিতাটিকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি। সামনে গ্রুমিং, ফ্যাশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগীদের বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com