সর্বশেষ
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চার যানবাহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত ১২ ডিসেম্বর ইউপি নির্বাচনের তফসিল, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি গোলরক্ষকের ধাক্কায় মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত ফুটবলার, আইসিইউতে ভর্তি বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের ঐক্যবদ্ধ সমর্থন চাইল বাংলাদেশ ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বড় সিদ্ধান্ত, দূর হলো দীর্ঘদিনের জটিলতা বাবার মৃত্যুশোক জয় করে জিপিএ-৫ লিজার, ব্যাংকার হতে চান রিয়া সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ অগাস্ট ২০২৬ | ১২:৫৩ পিএম

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরায় আট বছরের শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৫ আগস্ট রায় ঘোষণার জন্য দিন ধার্য থাকলেও তা পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়। গত ২৪ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। আদালতে হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগ, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় আছিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৭ মে শেষ হয়। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন। মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক আদালতে মামলার কার্যক্রম শেষ হয়।

গত বছরের ১৩ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষ হয়। পরে ১৭ মে রায় ঘোষণা করেন বিচারক এম জাহিদ হাসান। রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়।

তবে মামলার অপর তিন আসামি—আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, তার ছোট ভাই ও সজীবের মা জাহেদা বেগমকে খালাস দেন আদালত।

হাইকোর্টের রায়ে বিচারিক আদালতে দেওয়া হিটু শেখের মৃত্যুদণ্ডই বহাল থাকল।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com