সর্বশেষ
ভারতে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন চিকিৎসার জন্য রাজধানীমুখী হতে হবে না, সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্যোগ সরকারের ফাইনাল স্পেনে না হলে বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি পাকিস্তানে বাস-ডাম্পার সংঘর্ষে নিহত ৮, আহত ৩০ নির্বাচনে ভরাডুবির পর আদালতের ধাক্কা, ট্রাম্পের ‘মেগা তোরণ’ নির্মাণে নিষেধাজ্ঞা ফ্রান্সজুড়ে বিক্ষোভের আগুন, রাজপথে প্রায় ৬ লাখ মানুষ ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় আখাউড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত শিল্পকারখানা ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ: প্রধানমন্ত্রী মাধবপুরে ভাঙনের মুখে প্রধান সেতু, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার এলাকাবাসীর

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১:০১ পিএম

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪

সংগৃহীত ছবি

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর আল-ইস এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী জানান, একের পর এক বিস্ফোরণ ঘটায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে জানান, গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে ছাদে উঠে দূরে বিশাল অগ্নিশিখা দেখতে পান।

তবে কী কারণে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব শহরের বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় বিস্ফোরণস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলেপ্পোর মেয়র।

সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে এসব বিস্ফোরণের কারণ এবং এর জন্য কারা দায়ী, সে বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ শারা নেতৃত্বাধীন সরকার এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।

সূত্র: আল জাজিরা, আরব নিউজ

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com