সর্বশেষ
৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় আখাউড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত শিল্পকারখানা ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ: প্রধানমন্ত্রী মাধবপুরে ভাঙনের মুখে প্রধান সেতু, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার এলাকাবাসীর প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, এক রাতেই আটক ২৯৯ গাজায় যুদ্ধাহতদের চিকিৎসা দিয়ে আলোচনায়, এবার মার্কিন কংগ্রেসে আদম হামাওয়ি কানাডায় পিআর প্রত্যাশীদের জন্য সুখবর, এলএমআইএ ছাড়াই মিলবে ১০০ সিআরএস পয়েন্ট ইরানে নতুন হামলার পথে ট্রাম্প, নাকি কংগ্রেসের চাপে থামবে যুদ্ধ? মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক, কংগ্রেসে ইতিহাস গড়লেন একাধিক প্রার্থী

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | ৯:১০ পিএম

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব পোশাক কারখানায় এ ছুটি কার্যকর হবে।

এর আগে, গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। এর ফলে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়।

গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত করার সিদ্ধান্ত হয়।

সরকারের এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করল বিজিএমইএ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com