সর্বশেষ
শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার বার্তা নিয়ে নাসিরনগরে কমিউনিটি সভা ব্রাহ্মণবাড়িয়ায় বসতবাড়িতে মিলল ২৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ ও পূজায় ২ দিনের ছুটি ইলিনয় সিনেটে জয়, ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা ব্রাহ্মণবাড়িয়ায় মানিক হত্যা: পিতা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মার্কিন সিনেটে নতুন ইতিহাস, একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হাতে প্রাণ গেল কৃষকের হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী ট্যাংকারে আগুন: ইরান ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল লেজের গুরুত্বপূর্ণ অংশ, তদন্তে নতুন মোড়

ব্রাহ্মণবাড়িয়ায় মানিক হত্যা: পিতা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | ৫:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মানিক হত্যা: পিতা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মানিক মিয়া হত্যা মামলায় পিতা ও তাঁর দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলার অপর ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অসীম কুমার দে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কসবা উপজেলার নিমবাড়ী এলাকার মো. মোতাহার মিয়া ও তাঁর দুই ছেলে মো. মনির মিয়া এবং মো. কামাল মিয়া। রায় ঘোষণার সময় কামাল মিয়া আদালতে উপস্থিত থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, পলাতক থাকায় মোতাহার মিয়া ও মনির মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এ মামলায় খালাসপ্রাপ্তরা হলেন মো. নবীর হোসেন, মো. রুবেল মিয়া, মো. শরীফ মিয়া, মোছাম্মাৎ মনোয়ারা বেগম প্রকাশ মিনু, মোছাম্মাৎ জিয়াছমিন ও মোছাম্মাৎ খাদিজা বেগম।

যেভাবে হত্যা করা হয় মানিককে

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১০ অক্টোবর রাত ৮টার দিকে কসবা উপজেলার তন্তর বাজারে মুদি ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরেন মানিক মিয়া। বাড়িতে বসে ভাত খাওয়ার সময় তাঁর চাচি মাহমুদা বেগম জরুরি কাজের কথা বলে তাঁকে তাঁদের বাড়িতে ডেকে নেন।

রাত সাড়ে ৮টার দিকে চাচা মোতাহার মিয়ার বাড়িতে পৌঁছালে পূর্ববিরোধের জেরে চাচা, চাচাতো ভাইসহ অন্য আসামিরা তাঁর ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে মানিক মিয়ার মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায়

এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা আক্তার বাদী হয়ে ২০১৮ সালের ১১ অক্টোবর ১১ জনের নাম উল্লেখ করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে কসবা থানা পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান ও অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মো. নজির আহাম্মদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সারওয়ার-ই-আলম ও অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুল।

রায় ঘোষণার পর উভয়পক্ষের আইনজীবীরা জানান, এ রায়ের মধ্য দিয়ে আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com