ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | ৪:৩৮ পিএম

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
————————————–
গত ১৭ অক্টোবর ২০২৬ প্রকাশিত সংবাদ
বিধি লঙ্ঘন ও ক্ষমতা খাটিয়ে গুলশান ভূমি অফিসে ‘কানুনগো সালেকুলের’ বদলি নিয়োগ ! জনৈক সচিবের দোহাই দিয়ে ধরাকে সরা গত ১৭ অক্টোবর ২০২৬ ইং তারিখে দৈনিক টাইমস অব এশিয়া Times of asia পত্রিকায় শিরোনাম প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গুলশান সহকারী কমিশনার( ভূমি) রাজস্ব সার্কেলের কানুনগো সালেকুল ইসলাম। প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন উল্লেখিত প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যা লেখা তা আদৌ সত্য নয় সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কাল্পনিক অসত্য। কর্তৃপক্ষ যথাযথ বিধি মোতাবেক তার পদায়ন ও বদলী নিয়োগ দিয়েছেন এতে কোন আইনের ব্যত্যয় ঘটেনি। তাই এই প্রকাশিত সংবাদ এর আবারো তীব্র প্রতিবাদও নিন্দা জানাই। প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন প্রতি হিংসা পরায়ণ কুচক্রী মহল তাদের হীনস্বার্থ চরিতার্থ করার অভিপ্রয়াসে সংবাদপত্রে মিথ্যা তথ্য সরবরাহ করে এহেন কর্মকান্ড মাধ্যমে তাকে ও তার পরিবারের মান-সম্মান ক্ষুন্ন করেছে। এবং তারা তাদের স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রতিবাদে সালেকুল ইসলাম আরো বলেন ঘুষ দুর্নীতি কোন অনিয়মের সাথে তিনি জড়িত নন। গুলশান সহকারী কমিশনার (ভূমি) রাজস্ব সার্কেলে সেবা নিতে আসা লোকজনকে সরকারি বিধি মোতাবেক ভূমি সেবা দিয়ে থাকেন । ভূমি সেবা দিতে আসা লোকজনকে কোন হয়রানি বা টাকা দাবি , গুলশান সহকারী কমিশনার ভূমি অফিসে কানুনগোর আড়ালে সিন্ডিকেট গড়ে তোলা বিষয়ে যা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট অসত্য। সরকারের কোন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম তিনি কখনোই কোন কাজে বা ব্যক্তি স্বার্থে কখনোই ব্যবহার করেন না বলে প্রতিবাদে উল্লেখ করেন । সংবাদটিতে গাড়ি, বাড়ি ফ্ল্যাট জমি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ও বিপুল অবৈধ সম্পদের বিষয়ে যা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, কাল্পনিক। চাকুরি জীবনে সততা নিষ্ঠা সাথে স্বীয় দায়িত্ব পালন করছেন বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে সতর্কতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য তিনি আহ্বান জানান। এবং পরিশেষে আবারও গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে তামস অব এশিয়া পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত