সর্বশেষ
চিকিৎসার জন্য রাজধানীমুখী হতে হবে না, সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্যোগ সরকারের ফাইনাল স্পেনে না হলে বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি পাকিস্তানে বাস-ডাম্পার সংঘর্ষে নিহত ৮, আহত ৩০ নির্বাচনে ভরাডুবির পর আদালতের ধাক্কা, ট্রাম্পের ‘মেগা তোরণ’ নির্মাণে নিষেধাজ্ঞা ফ্রান্সজুড়ে বিক্ষোভের আগুন, রাজপথে প্রায় ৬ লাখ মানুষ ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় আখাউড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত শিল্পকারখানা ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ: প্রধানমন্ত্রী মাধবপুরে ভাঙনের মুখে প্রধান সেতু, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার এলাকাবাসীর প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

চিকিৎসার জন্য রাজধানীমুখী হতে হবে না, সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্যোগ সরকারের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | ৬:০৬ পিএম

চিকিৎসার জন্য রাজধানীমুখী হতে হবে না, সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্যোগ সরকারের

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। সাধারণ মানুষ যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য কাউকে যেন রাজধানীতে ছুটতে না হয়, সরকার সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং আয়োজিত ‘৩২তম জাতীয় সম্মেলন ও ২য় আউটরিচ প্রোগ্রাম বাংলাদেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতা, দক্ষতা ও পরিকল্পনার মাধ্যমে বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার করা গেলে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সার্বিক দিকনির্দেশনা দেবে। তবে চিকিৎসাব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। রোগীরা যাতে দেশেই জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা পান এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নবীন চিকিৎসকদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন সমাজকল্যাণমন্ত্রী।

লিভার সিরোসিয়া ও ফ্যাটি লিভার নিয়ে উদ্বেগ

সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে লিভার সিরোসিসের অবস্থান সপ্তম। দেশে প্রায় ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি এবং সাড়ে চার কোটির বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত। রোগটি জটিল পর্যায়ে পৌঁছালে এক বছরের মধ্যে ৪০ থেকে ৬০ শতাংশ রোগীর মৃত্যু হতে পারে।

এ পরিস্থিতিতে রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। পাশাপাশি অপ্রয়োজনীয় সিটি স্ক্যান ও অস্ত্রোপচার পরিহার এবং অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেডিয়েশন ঝুঁকি ভাতা চালুর আহ্বান জানান তাঁরা।

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ আওসাফ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।

এ ছাড়া ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মেলনে অংশ নেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com