সর্বশেষ
নরসিংদীতে ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ‘একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়’ মালয়েশিয়ায় বজ্রপাতে কসবার যুবকের মৃত্যু শিশু মাহিদা ধর্ষণ-হত্যা: জাহিদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় মামলা ও আসামি গ্রেপ্তার নিয়ে আদালতে তোলপাড় ইব্রাহিমি মসজিদে বেন-গভির, ফিলিস্তিনিদের ওপর কড়াকড়ি মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ নবীনগরের ঐতিহাসিক মঠ ধ্বংসের মুখে গাইবান্ধায় অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ৩:০৩ পিএম

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ছাড়া বিদেশি কসমেটিকস বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার সিপাহিপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সিপাহিপাড়া চৌরাস্তা এলাকার এফ এস কসমেটিকস দোকানে মনিটরিংকালে আমদানিকারকের তথ্য ও এমআরপিবিহীন বিদেশি কসমেটিকস বিক্রির বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় দোকানটির ম্যানেজার মোহাম্মদ জিদানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই এলাকার সুগন্ধা রেস্তোরাঁয় গিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের চিত্র পাওয়া যায়। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি রান্না করা খাবারও উন্মুক্ত অবস্থায় রাখা ছিল। এসব অনিয়মের কারণে রেস্তোরাঁটির ম্যানেজার শাহাদাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল অভিযানে সহযোগিতা করে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com