সর্বশেষ
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: মীর শাহে আলম বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী সানি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হাকিমির হ্যাটট্রিকে লে আভরকে ৫-১ গোলে বিধ্বস্ত করল পিএসজি বলসোনারোর দেশত্যাগে সহায়তার অভিযোগ, আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে তলব ব্রাজিলের কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল টঙ্গীতে গোপনে ইয়াবা তৈরির কারখানা, আটক ১ এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন ইউরোপের অস্ত্রবাজারে ভারতের দাপট, চার বছরে রপ্তানি ৮৭ কোটি ডলারের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে, অপেক্ষার অবসান স্বজনদের

টঙ্গীতে তুরাগে উদ্ধার হওয়া তাহসিফের মোটরসাইকেল, রহস্য উদঘাটনে পিবিআই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | ৬:২৫ পিএম

টঙ্গীতে তুরাগে উদ্ধার হওয়া তাহসিফের মোটরসাইকেল, রহস্য উদঘাটনে পিবিআই

গাজীপুরের টঙ্গীতে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর ব্যবহৃত মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার হোন্ডা রোডে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটির সন্ধান পায় পুলিশ। এ বিষয়ে তাহসিফের বন্ধু শাহারিয়ার জামান দ্বীপের দেওয়া তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর তুরাগ নদী থেকে তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পিবিআই ঢাকা উত্তরের পরিদর্শক সাজেদুর রহমান মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com