সর্বশেষ
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের ঐক্যবদ্ধ সমর্থন চাইল বাংলাদেশ ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বড় সিদ্ধান্ত, দূর হলো দীর্ঘদিনের জটিলতা বাবার মৃত্যুশোক জয় করে জিপিএ-৫ লিজার, ব্যাংকার হতে চান রিয়া সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মাননা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক স্বামী রোগী ছাড়াই অ্যাম্বুলেন্সে বহন হচ্ছিল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২ ২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, ইউপি সদস্যের জিপিএ ৪.৪৬

ভূমধ্যসাগরে ভেসে এলো নারীসহ ১৫ অভিবাসীর লাশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬ | ৮:৪১ এএম

ভূমধ্যসাগরে ভেসে এলো নারীসহ ১৫ অভিবাসীর লাশ

তোব্রুক রেড ক্রিসেন্টের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাদা প্রতিরক্ষামূলক পোশাক পরা স্বেচ্ছাসেবকরা পাথুরে উপকূল থেকে মরদেহগুলো সাদা প্লাস্টিকের ব্যাগে ভরছেন। ছবি : সংগৃহীত

লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নৌকাডুবির ঘটনায় সাগরে পড়ে তাদের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) নিরাপত্তা, নৌবাহিনী ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, উপকূলীয় এলাকা থেকে অন্তত ১০ জন জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন।

সূত্রগুলো জানায়, মিশরের সীমান্তবর্তী শহর তোব্রুকের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশগুলোর বেশ কয়েকটিতে পচন ধরেছে বলে জানিয়েছেন দুইজন নিরাপত্তা কর্মকর্তা। তারা সতর্ক করে বলেন, এলাকাটিতে আরও লাশ থাকতে পারে।

তোব্রুক রেড ক্রিসেন্টের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাদা সুরক্ষা পোশাক পরা স্বেচ্ছাসেবীরা উপকূলের পাথুরে এলাকা থেকে লাশ সংগ্রহ করে সাদা ব্যাগে রাখছেন।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির সরকারের পতনের পর থেকে লিবিয়ার উপকূল ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার জন্য অন্যতম প্রধান অভিবাসন রুটে পরিণত হয়েছে। সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে বহু মানুষ মরুভূমি ও বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। পাশাপাশি তেলনির্ভর লিবিয়ার অর্থনীতি কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় দরিদ্র অভিবাসীরাও সেখানে আসেন।

অন্যদিকে পৃথক এক ঘটনায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা ‘ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার’ জানিয়েছে, উপকূলে নৌকাডুবির পর ১৩ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।

সূত্র : রয়টার্স

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com