সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬ | ১০:৩৬ এএম

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

তোফায়েল আহমেদ । ফাইল ছবি

দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ১ জুন (সোমবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর পরিবারের একাধিক সূত্র মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল চারটায় বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com