সর্বশেষ
আলাদিনের চেরাগ বিএডিসির উপ-সহকারী পরিচালকের ঘরে ! নুন আনতে পান্তা ফুরানো সেই দেলোয়ার এখন শতকোটি টাকার মালিক! ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

‘নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে সরকারের কাছে জবাব চাই’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৩ জুন ২০২৬ | ১১:০০ এএম

‘নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে সরকারের কাছে জবাব চাই’

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউই রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে। এ বিষয়ে সরকারের কাছে জবাব চাই।

আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়। তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই-বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে সে ব্যাপারে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

এর আগে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন পাটওয়ারীসহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তারা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com