সর্বশেষ
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

জার্মানিকে সমর্থন করবেন স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | ১১:৫১ এএম

জার্মানিকে সমর্থন করবেন স্পর্শিয়া

ছবি : সংগৃহীত

চলছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের লড়াই। গ্রুপ পর্বে শেষ করে নকআউট পর্বে শুরু। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়।

পেনাল্টি শুটআউটে জার্মানির দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং প্যারাগুয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় জার্মানি। আর টাইব্রেকারে হেরে বিদায় নিলেন চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দলটির এমন অপ্রত্যাশিত ও ঐতিহাসিক বিদায়ের পর বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো মন ভেঙে গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ারও। তবে প্রিয় দলের এই চরম ভরাডুবিতেও জার্মানির প্রতি নিজের আজীবন আনুগত্য ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির টাইব্রেকারে পরাজয়ের পর সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের গায়ে জড়ানো জার্মানির জার্সি পরা একটি ছবি শেয়ার করে নেন স্পর্শিয়া। সেখানে দেখা যায়, জার্মানির ঐতিহ্যবাহী সাদা রঙের হোম জার্সি এবং ব্লু জিন্স পরে স্মিত হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী। তবে ছবির ক্যাপশনে প্রিয় দলের খেলায় ক্ষোভ ও অভিমান ঝরে পড়েছে এ তারকার।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে স্পর্শিয়া লিখেছেন— ‘হারও, ভালো খেলে হারও? হারও, বড় টিমের কাছে হারও? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবু আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।’

তিনি বলেন, একদিন এ জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com