সর্বশেষ
মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল, কে কী বললেন? সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় বাড়ছে পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিধি কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো পথকুকুর, অভিনব প্রতিবাদ যুবসেনার শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ভাইরাল, সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদ যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান জ্বালানি সংকটে গাজার হাসপাতালে বন্ধ হচ্ছে অধিকাংশ সেবা এআইয়ের জাদুতে ফিরছে ৮০-এর দশক, রেট্রো লুকে মজেছে সোশ্যাল মিডিয়া বহু বছর পর রাজের সঙ্গে মিমি, ‘তাণ্ডব’ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন মেসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | ৯:১৯ এএম

ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন মেসি

ছবি : সংগৃহীত

আগেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এবার মিশরের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে অ্যাসিস্টের রেকর্ডও নিজের করে নিলেন তিনি। মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে মেসির অ্যাসিস্ট এখন নয়টি। এতে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন তার দখলে। এর আগে এই রেকর্ড ছিল আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার। তার অ্যাসিস্ট ছিল আটটি। ১৯৯৪ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে সবশেষ অ্যাসিস্টটি করে এই রেকর্ডটি এতদিন ধরে রেখেছিলেন তিনি।

আটলান্টা স্টেডিয়ামে মিশরের বিপক্ষে ম্যাচে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। সেই ম্যাচেই রেকর্ডটি গড়েন মেসি। বক্সের ভেতর ক্রিশ্চিয়ান রোমেরোকে খুঁজে নেন তিনি। রোমেরো হেডে গোল করে ব্যবধান কমান। তখন ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা।

এরপর ৮৩ মিনিটে নিজেও গোল করেন মেসি। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে গোলটি করেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের ২১তম গোল এবং এই বিশ্বকাপে অষ্টম গোল। এতে গোল্ডেন বুট রেসেও এখন একক শীর্ষে চলে এলেন মেসি। এতদিন এই তালিকায় তার সঙ্গে যৌথভাবে ছিলেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড।

যোগ করা সময়ের দুই মিনিটে দলকে সম্পূর্ণ প্রত্যাবর্তন এনে দেন এনজো ফার্নান্দেজ। লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো বল থেকে হেডে গোলটি করেন তিনি। মাত্র ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে মিশরকে চমকে দেয় আর্জেন্টিনা। চলে যায় কোয়ার্টার ফাইনালে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com