সর্বশেষ
সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় বাড়ছে পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিধি কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো পথকুকুর, অভিনব প্রতিবাদ যুবসেনার শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ভাইরাল, সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদ যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান জ্বালানি সংকটে গাজার হাসপাতালে বন্ধ হচ্ছে অধিকাংশ সেবা এআইয়ের জাদুতে ফিরছে ৮০-এর দশক, রেট্রো লুকে মজেছে সোশ্যাল মিডিয়া বহু বছর পর রাজের সঙ্গে মিমি, ‘তাণ্ডব’ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল জনগণ যেমন আইন চায়, তেমন আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৬:২৭ এএম

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

সংগৃহীত ছবি

সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, ফ্লাইটটি বুধবার সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়। যাত্রাপথে একপর্যায়ে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হলে কেবিন ক্রুরা দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রথমে দুই যাত্রীকে তীব্র বাকবিতণ্ডায় জড়াতে। পরে একপর্যায়ে তারা একে অপরের সঙ্গে হাতাহাতি শুরু করেন। ধস্তাধস্তির সময় একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।

ঘটনার সময় উড়োজাহাজের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কেবিন ক্রু ও কয়েকজন সহযাত্রী এগিয়ে এসে দুইজনকে আলাদা করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা চলছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com