সর্বশেষ
মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল, কে কী বললেন? সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় বাড়ছে পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিধি কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো পথকুকুর, অভিনব প্রতিবাদ যুবসেনার শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ভাইরাল, সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদ যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান জ্বালানি সংকটে গাজার হাসপাতালে বন্ধ হচ্ছে অধিকাংশ সেবা এআইয়ের জাদুতে ফিরছে ৮০-এর দশক, রেট্রো লুকে মজেছে সোশ্যাল মিডিয়া বহু বছর পর রাজের সঙ্গে মিমি, ‘তাণ্ডব’ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | ১০:৪১ এএম

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

মাঠের নাটকীয় জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে আর্জেন্টিনা। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ের পরও এক নম্বর দলের মর্যাদা ধরে রাখতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ফিরে এসেছে ফ্রান্স।

সর্বশেষ হালনাগাদকৃত ‘লাইভ ফিফা র‍্যাঙ্কিং’ অনুযায়ী, ১৯২৫.৮৬ পয়েন্ট নিয়ে বর্তমানে বিশ্বসেরা দল হয়েছে ফরাসিরা। অন্যদিকে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ০.৭১। এই তালিকায় তিন নম্বরে নেমে গেছে স্পেন। তাদের সংগ্রহে রয়েছে ১৯১২.৩৪ পয়েন্ট।

চলতি বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে ফিফা এই র‍্যাঙ্কিং হালনাগাদ করছে। যেহেতু ফ্রান্স ও আর্জেন্টিনা উভয় দলই এখনো শিরোপার লড়াইয়ে টিকে আছে, তাই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে এই অবস্থানের আরও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর ঠিক আগে সবশেষ ফিফা আন্তর্জাতিক বিরতির পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। ওই সময় ফ্রান্স প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় এবং স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারিয়ে ফেলে দল দুটি। বিপরীতে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করেছিল লাতিন দলটি। এরপর এক নম্বর দলের তকমা গায়ে নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল মেসিবাহিনী।

তবে বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে দুই দলের পারফরম্যান্স পরিস্থিতি বদলে দিয়েছে। ফ্রান্স ফের শীর্ষস্থান দখল করে নিয়েছে এবং আর্জেন্টিনা নেমে গেছে দ্বিতীয় স্থানে। তবে দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এতটাই সামান্য যে আসন্ন ম্যাচগুলোর ফলাফলে এই অবস্থান আবারও পাল্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com