সর্বশেষ
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: মীর শাহে আলম বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী সানি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হাকিমির হ্যাটট্রিকে লে আভরকে ৫-১ গোলে বিধ্বস্ত করল পিএসজি বলসোনারোর দেশত্যাগে সহায়তার অভিযোগ, আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে তলব ব্রাজিলের কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল টঙ্গীতে গোপনে ইয়াবা তৈরির কারখানা, আটক ১ এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন ইউরোপের অস্ত্রবাজারে ভারতের দাপট, চার বছরে রপ্তানি ৮৭ কোটি ডলারের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে, অপেক্ষার অবসান স্বজনদের

সিঙ্গাপুরে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | ৯:৪৪ এএম

সিঙ্গাপুরে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকমহলে আগ্রহের কমতি নেই। শুধু অভিনয়ই নয়, তাদের ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ও নিয়মিত সংবাদের শিরোনাম হয়। এই দুই তারকার প্রসঙ্গ এলেই ঘুরেফিরে আসে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহার নাম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এই দুই অভিনেত্রীর সঙ্গে নিজের সম্পর্ক, পেশাগত অভিজ্ঞতা এবং অপু বিশ্বাসের বিয়ের সাম্প্রতিক গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে অপু বিশ্বাসের সিঙ্গাপুরে বিয়ে করা সংক্রান্ত গুঞ্জন প্রসঙ্গে গৌতম সাহা জানান, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই জেনেছেন। এই খবর সত্য হলে অপুকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানাবেন বলে উল্লেখ করেন। তবে গুঞ্জনটি মিথ্যা প্রমাণিত হলেও তাতে অবাক হওয়ার কিছু দেখছেন না এই কোরিওগ্রাফার। তিনি মনে করেন, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসের জোরে জীবনের যেকোনো পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন।

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের কঠিন সময়ের প্রসঙ্গও উঠে আসে ওই সাক্ষাৎকারে। গৌতম সাহা জানান, অপুর সেই দুঃসময়ে তিনি পাশে থেকে মানসিক সাহস জুগিয়েছেন। রাতের পর রাত জেগে কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি নতুন করে কাজে মনোযোগী হতে অনুপ্রেরণা দিয়েছেন। যদিও পরবর্তী সময়ে তৃতীয় এক ব্যক্তির হস্তক্ষেপে তাদের ঘনিষ্ঠ সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে অপুর সঙ্গে আগের মতো নিয়মিত যোগাযোগ না থাকলেও একসময়ের ভাই-বোনের মতো সম্পর্কের স্মৃতিগুলো এখনো তাকে নাড়া দেয় বলে জানান এই ফ্যাশন কোরিওগ্রাফার।

এদিকে বর্তমানে আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। বুবলীর প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে বহু জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে তার, কিন্তু বুবলীর মতো সহযোগিতাপরায়ণ ও আন্তরিক মানুষ খুব কমই দেখেছেন। কাজের প্রতি বুবলীর নিষ্ঠা ও সহকর্মীসুলভ মনোভাব তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

দুই আলোচিত অভিনেত্রীকে ঘিরে গৌতম সাহার এসব মন্তব্য ঢালিউডের অন্দরমহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com