সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | ১০:৪৩ এএম

বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিভিন্ন দেশে পালিয়ে থাকা অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সামনে বিচারকার্য সম্পন্ন করা হবে।

১১ জুলাই (শনিবার) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিচারকার্য শেষ হয়েছে এবং তার সাজা হয়েছে। এ ছাড়া আরও অনেক স্বৈরাচারীরও সাজা হয়েছে। তিনি বলেন, যারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরও সেই কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাধীনতার পর এবারের জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। নারী শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে এবং এবারের বাজেটকে নারীবান্ধব হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি জানান, নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এজন্য প্রয়োজনীয় বাজেটও বরাদ্দ রাখা হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার এবং জেলা পরিষদের প্রশাসক।

সেমিনারে নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com