সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৯ পিএম

হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ধাক্কা সামলাতে না সামলাতেই বড় দুঃসংবাদ পেল পাকিস্তান। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে বাবর আজমের দল।

সিরিজের তিন ম্যাচেই হেরেছে পাকিস্তান। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানে হারে তারা। শেষ টেস্টের আগে কোচিং স্টাফে পরিবর্তন, দলে সাতটি পরিবর্তন এবং পাঁচজন অনভিষিক্ত ক্রিকেটারকে সুযোগ দিয়েও পরিস্থিতি বদলাতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত তৃতীয় টেস্টেও ৮ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় দলটি।

তৃতীয় টেস্টের আগে সরফরাজ আহমেদের জায়গায় কোচিং স্টাফে দায়িত্ব দেওয়া হয় মাইক হেসনকে। নতুনদের নিয়ে মাঠে নেমেও জয়ের দেখা পায়নি পাকিস্তান। তবে অভিষেকেই ব্যাট-বলে নজর কেড়েছেন রাজাউল্লাহ। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন ৮১ রান। মোহাম্মদ আব্বাসের সঙ্গে শতরানের জুটি গড়ে দলকে ইনিংস ব্যবধানে হারের হাত থেকে রক্ষা করেন তিনি।

ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের রেটিং পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৭১-এ। ফলে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে নেমে গেছে তারা। পাকিস্তানকে টপকে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।

সেরা দশে আর কোনো পরিবর্তন হয়নি। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। সপ্তম স্থানে শ্রীলঙ্কা। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের দুর্দশা অবশ্য এখানেই শেষ নয়। সর্বশেষ ২০ টেস্টে মাত্র সাতটিতে জয় পেয়েছে তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তলানিতে পাকিস্তান। নয় ম্যাচে মাত্র দুই জয় নিয়ে ১৪.৮১ পয়েন্টে সবার নিচে, অর্থাৎ নবম স্থানে রয়েছে দলটি।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com