সর্বশেষ
যুক্তরাজ্যের অডিটে বাংলাদেশের দুই বিমানবন্দরের নিরাপত্তায় বড় উন্নতি জ্বালানি তেলের দাম বাড়তেই বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী প্যারিস: রাষ্ট্রদূত গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর আহ্বান গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি’ বলে গ্রেপ্তারের দাবি মামদানির জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; নিখোঁজ ৪ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে ৭ জনের মৃত্যু, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬ | ১১:১৩ এএম

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে ৭ জনের মৃত্যু, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি চা-বাগান অধ্যুষিত মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির পর আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয়। এর আগে ঘূর্ণিঝড় ডিটওয়াহের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাটি এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, মধ্যাঞ্চলে ভূমিধসে দুটি বাড়ি ধসে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বন্যার পানিতে ডুবে আরও দুজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, বন্যা ও ভূমিধসে ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকা থেকে নিরাপত্তার জন্য প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

আটকে পড়া মানুষদের উদ্ধারে নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, সেনাসদস্যরা পানিতে তলিয়ে যাওয়া সড়ক দিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উদ্ধার করছেন।

শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়া ও বাদুল্লাসহ মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকাগুলো বর্ষা মৌসুমে প্রায়ই ভূমিধসের ঝুঁকিতে থাকে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিকে ঘূর্ণিঝড় ডিটওয়াহের প্রভাবে একই অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় ৬৪০ জন নিহত হন এবং প্রায় ৪১০ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়। ওই সময়ও দেশজুড়ে স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছিল।

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com