নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ৪:৪০ পিএম

আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে দেশে প্রথমবারের মতো ‘এসডিজি ভিলেজ’ পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত তিনটি গ্রামের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এসব খাত পুনর্গঠনের সময়। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত