সর্বশেষ
ইরানের পথে জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব হাতি দিবস আজ: আবাসস্থল সংকটে লোকালয়ে বাড়ছে হাতির হানা প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নারীকে পুশইন, ফেরাতে হাইকোর্টে পরিবার গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪ বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে কঠিন কিছু শর্ত মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিং এর নামে প্রকল্পের টাকা হরিলুট ! নেপথ্যের নায়ক পিআইও এবং তার অফিস সহায়ক বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ পাইকগাছাবাসী, ধ্বস নেমেছে ব্যবসা-বাণিজ্যে হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকারের বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ১:১৮ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকারের বৈঠক আজ

ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী হলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com