সর্বশেষ
ইরানের পথে জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব হাতি দিবস আজ: আবাসস্থল সংকটে লোকালয়ে বাড়ছে হাতির হানা প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নারীকে পুশইন, ফেরাতে হাইকোর্টে পরিবার গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪ বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে কঠিন কিছু শর্ত মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিং এর নামে প্রকল্পের টাকা হরিলুট ! নেপথ্যের নায়ক পিআইও এবং তার অফিস সহায়ক বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ পাইকগাছাবাসী, ধ্বস নেমেছে ব্যবসা-বাণিজ্যে হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

জামালপুরে হাসপাতাল-ক্লিনিক প্রতিনিধিদের সঙ্গে আয়কর নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ৫:৩০ পিএম

জামালপুরে হাসপাতাল-ক্লিনিক প্রতিনিধিদের সঙ্গে আয়কর নিয়ে মতবিনিময়

জামালপুরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে উৎসে কর কর্তন, পিএসআর যাচাই ও আয়কর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহ কর অঞ্চল-২-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার মোনালিছা শাওরিন সুসমিতা।

সভায় বক্তব্য দেন রেঞ্জ-৪-এর যুগ্ম কর কমিশনার এস এম গলিব ফারুক, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুল রহমান সোহান এবং জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান বাপ্পিসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, পিএসআর যাচাইয়ের উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে হয়রানি করা নয়; বরং করদাতাদের সঠিক কর ব্যবস্থাপনার আওতায় আনা এবং আয়কর আইন যথাযথভাবে পরিপালনে সহযোগিতা করা।

এ সময় জেলার হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নিয়মিত রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে যথাযথভাবে কর পরিশোধের আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আয়কর, উৎসে কর কর্তন ও পিএসআর যাচাইসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com