সর্বশেষ
মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসের বিরুদ্ধে অভিযান, ১৮ সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ট্রাম্পের হুঁশিয়ারির পর কানাডার সদস্যপদ প্রস্তাব থেকে সরে এলো ইইউ টঙ্গীবাড়ীতে অনুমোদনহীন মেলার স্টল অপসারণ করল প্রশাসন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেল ১৪ নবজাতক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৬ অগাস্ট ২০২৬ | ৩:১৫ পিএম

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেল ১৪ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইসলামাবাদ প্রশাসন জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার পর নবজাতকদের তাৎক্ষণিকভাবে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১৪ শিশুর মৃত্যু হয়।

পিমসের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৫ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর অগ্নিকাণ্ডের কারণ ও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: ডন

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com