সর্বশেষ
ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কঠোর সমালোচনায় আনোয়ার ইব্রাহিম গাজীপুরে দুই মাদরাসাছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা, ৩ শিক্ষক গ্রেপ্তার নৌকা বাইচ ঘিরে দর্শনার্থীদের ঢল ল্যাব থেকে বাজারে উদ্ভাবন, আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী হরমুজের পর বাব-আল মান্দেবেও হুথিদের পাশে ইরানের শত শত আইআরজিসি কর্মকর্তা আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী হুতিদের দমাতে সৌদিতে শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, তেলের দাম ছাড়াল ১০৮ ডলার কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা

শচীন-পন্টিংকে ছাড়িয়ে ইতিহাসের চূড়ায় জো রুট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩০ অগাস্ট ২০২৬ | ১০:৫৩ এএম

শচীন-পন্টিংকে ছাড়িয়ে ইতিহাসের চূড়ায় জো রুট

টেস্ট ক্রিকেটে প্রতিনিয়ত নতুন উচ্চতায় উঠছেন জো রুট। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বড় ইনিংস খেলতে না পারলেও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন ইংল্যান্ডের এই তারকা।

এদিন রিকি পন্টিংকে ছাড়িয়ে ঘরের মাঠে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের বিশ্বরেকর্ড গড়েছেন রুট। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৪ রান যোগ করার পর ঘরের মাঠে টেস্টে তার মোট রান দাঁড়ায় ৭ হাজার ৫৯৪। এতেই ভেঙে যায় পন্টিংয়ের রেকর্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে ৭ হাজার ৫৭৮ রান নিয়ে এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন পন্টিং। রুটের রেকর্ডের পর তিনি নেমে গেছেন দ্বিতীয় স্থানে। তালিকার তিন নম্বরে থাকা ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দেশের মাটিতে সংগ্রহ ৭ হাজার ২১৬ রান।

ঘরের মাঠের সিংহাসন দখলের পর এবার টেস্ট ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার পথেও এগোচ্ছেন রুট। শচীন টেন্ডুলকারের করা সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে তিনি এখন মাত্র ১ হাজার ৭১৩ রান দূরে। ১৬৮টি টেস্টে রুটের বর্তমান রান ১৪ হাজার ২০৮।

এদিকে হেডিংলিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানের বিশাল জয়ের পর লর্ডসেও পাকিস্তানের বিপক্ষে বেশ শক্ত অবস্থানে রয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ফিরে আসার পর এই ম্যাচেও দলকে জয়ের পথেই নিয়ে যাচ্ছেন অধিনায়ক জো রুট।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com