সর্বশেষ
ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি?’ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ‘ব্লু ইকোনমি’: শিক্ষামন্ত্রী সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩ কেরালায় ভারী বৃষ্টি ও ভূমিধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২ কুমিল্লায় যুবকের দা’র কোপে মা-ভাতিজি নিহত, গুরুতর আহত ভাবি; আটক ঘাতক এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, নতুন হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ফাইনালে রেকর্ড রান তাড়া করে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন এন্টিগা নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১:০১ পিএম

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে পরপর বিস্ফোরণ, আহত ৪

সংগৃহীত ছবি

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর আল-ইস এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী জানান, একের পর এক বিস্ফোরণ ঘটায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে জানান, গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে ছাদে উঠে দূরে বিশাল অগ্নিশিখা দেখতে পান।

তবে কী কারণে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব শহরের বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

নগরবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় বিস্ফোরণস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলেপ্পোর মেয়র।

সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে এসব বিস্ফোরণের কারণ এবং এর জন্য কারা দায়ী, সে বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ শারা নেতৃত্বাধীন সরকার এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।

সূত্র: আল জাজিরা, আরব নিউজ

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com