সর্বশেষ
মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল, কে কী বললেন? সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় বাড়ছে পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিধি কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো পথকুকুর, অভিনব প্রতিবাদ যুবসেনার শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ভাইরাল, সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদ যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান জ্বালানি সংকটে গাজার হাসপাতালে বন্ধ হচ্ছে অধিকাংশ সেবা এআইয়ের জাদুতে ফিরছে ৮০-এর দশক, রেট্রো লুকে মজেছে সোশ্যাল মিডিয়া বহু বছর পর রাজের সঙ্গে মিমি, ‘তাণ্ডব’ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

মেসিরা স্কালোনিকে কেন ‘কাঁদুনে বাবু’ বলে ডাকেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | ৯:০৪ এএম

মেসিরা স্কালোনিকে কেন ‘কাঁদুনে বাবু’ বলে ডাকেন

ছবি : সংগৃহীত

মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টিনা জিতেছে ৩-২ গোলে। এমন এক জয়ের পর লিওনেল মেসি কেঁদেই ফেলেছিলেন। এমনকি এই আবেগ কোচ লিওনেল স্কালোনিকেও ছুঁয়ে গেছে।

সচরাচর স্কালোনিকে খুব বেশি আবেগি দেখা যায় না খেলার মাঠে। গোল হলে নিরাসক্ত মুখ নিয়ে তাকিয়ে থাকেন। এরপর গোল হজম হলেও প্রতিক্রিয়া দেখানোর চেয়ে কৌশলে ছোটখাটো পরিবর্তন নিয়েই বেশি ব্যস্ত দেখা যায় তাকে।

তবে তিনি জানালেন চাঞ্চল্যকর এক তথ্য। তিনি নাকি খুবই আবেগি। এতটাই যে, ড্রেসিংরুমে খেলোয়াড়রা তাকে ‘কাঁদুনে বাবু’ ডাকনামে ডাকেন!

এই তথ্য তিনি ফাঁস করেন মিশর ম্যাচের পর। স্কালোনি বলেন, ‘আমি সবসময়ই আবেগপ্রবণ হয়ে যাই। কখনো কখনো চোখের পানি চলে আসে। আজও ড্রেসিংরুমে চোখের পানি এসেছিল। ছেলেরা তো আমাকে “কাঁদুনে বাবু” বলে ডাকে, তবে আমার কিছু যায় আসে না।’

তিনি জানান, খেলোয়াড়ি জীবনে যে অনুভূতির সামনে পড়তেন তিনি, সেটাই আবার ফিরে এসেছে এই কোচ হয়ে এসে। তিনি বলেন, ‘আমরা যারা ২০ বছর ধরে ফুটবল খেলেছি, তাদের জন্য আজকের মতো অনুভূতি আবার ফিরে পাওয়াটা অবিশ্বাস্য। আমার মনে হয়, যারা ফুটবল খেলেছেন, তাদের বেশিরভাগ কোচ হন এমন দিনগুলোর জন্যই, এই আবেগ আর উত্তেজনার জন্যই।’

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com