সর্বশেষ
দুর্নীতির মহোৎসবে কানুনগো বিলিয়ন বিপু নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ সর্বত্রই আলাদিনের চেরাগ ! ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকাডুবি, নিখোঁজ ১৩ ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক ঢাকাগামী এসি বাসে আগুন, কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার আজ থেকে সারাদেশে কলেরার টিকা, দুই ডোজে ৫১ লাখের বেশি মানুষকে আনার লক্ষ্য ইরান ‘সঠিক চুক্তির’ জন্য এখনও প্রস্তুত নয়: ট্রাম্প ইরান যুদ্ধের প্রভাব এশিয়ায়, মার্কিন রণতরি সরিয়ে উদ্বিগ্ন মিত্ররা স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ রাজশাহীতে মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ বুট ক্যাম্প, অংশ নিলেন ২৫০ জন সুলিভানকে চড় মেরে বড় জরিমানা মেসির

রাজশাহীতে মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ বুট ক্যাম্প, অংশ নিলেন ২৫০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ অগাস্ট ২০২৬ | ১১:৫০ এএম

রাজশাহীতে মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ বুট ক্যাম্প, অংশ নিলেন ২৫০ জন

মা ও কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে আয়োজন করা হয়েছে ১০টি ব্যতিক্রমী বুট ক্যাম্প। এতে ২৫০ জন মা ও কিশোরী অংশ নেন।

শনিবার সকালে নগরের মহিষবাথান এলাকার মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। ১০টি বুটে ২৫ জন করে মোট ২৫০ জন অংশ নেন। তাদের মধ্যে ০ থেকে ৫৯ মাস বয়সী শিশুর ১০০ জন মা এবং ১৫০ জন কিশোরী ছিলেন।

বুট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি প্রতিটি বুট ঘুরে স্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা ও নিরাপদ জীবনযাপনবিষয়ক হাতে-কলমে কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অংশগ্রহণকারী মা ও কিশোরীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

জেলা প্রশাসক বলেন, কিশোর-কিশোরীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে সচেতনতা জরুরি। বিশেষ করে বয়ঃসন্ধিকালে কন্যাশিশুদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থাকে। তাই ছোটবেলা থেকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া ও স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে চলার বিষয়ে সঠিক ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি শিশুদের সঠিক সময়ে পুষ্টিকর খাবার দেওয়ার বিষয়েও মায়েদের সচেতন হতে হবে।

মায়েদের জন্য রাখা পাঁচটি বুটে নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, পজিটিভ ডেভিয়েন্স হার্থ, গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রোমোশন (জিএমপি) এবং হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।

কিশোরীদের জন্য রাখা পাঁচটি বুটে শিশু ও কিশোরীদের টিকা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি, পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

এসব কার্যক্রমে কৈশোরের শারীরিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, নিরাপদ পানি ব্যবহার ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। সঞ্চালনা করেন জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী।

এ সময় সহকারী কমিশনার নুরুল আবছার সবুজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার অর্জুন রায়সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com