সর্বশেষ
সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, থাকবেন তারেক রহমান মাদক পাচারের অভিযোগে লাইবেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার ইসরায়েলের বসতি পরিকল্পনায় পশ্চিমাদের তীব্র নিন্দা, বাতিলের আহ্বান নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান অর্থনৈতিক চাপেই ইরান চুক্তিতে বাধ্য হবে: জেডি ভ্যান্স রাজবাড়ীতে রোগীর মৃত্যুর অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি পশ্চিম তীরে ১,২০০ বসতি নির্মাণের উদ্যোগ, ইসরায়েলকে সতর্ক করল পশ্চিমা দেশগুলো ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহত ৭৫৭, পেন্টাগনের তথ্যে অস্বস্তি সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধে সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ

সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ অগাস্ট ২০২৬ | ১১:১৯ এএম

সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিনা সুলতানা। সিআইসির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা এ পদে দায়িত্ব পেলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এনবিআরের আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

একই আদেশে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।

এর আগে সেলিনা সুলতানা ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com