সর্বশেষ
দুর্নীতির মহোৎসবে কানুনগো বিলিয়ন বিপু নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ সর্বত্রই আলাদিনের চেরাগ ! ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকাডুবি, নিখোঁজ ১৩ ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক ঢাকাগামী এসি বাসে আগুন, কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার আজ থেকে সারাদেশে কলেরার টিকা, দুই ডোজে ৫১ লাখের বেশি মানুষকে আনার লক্ষ্য ইরান ‘সঠিক চুক্তির’ জন্য এখনও প্রস্তুত নয়: ট্রাম্প ইরান যুদ্ধের প্রভাব এশিয়ায়, মার্কিন রণতরি সরিয়ে উদ্বিগ্ন মিত্ররা স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ রাজশাহীতে মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ বুট ক্যাম্প, অংশ নিলেন ২৫০ জন সুলিভানকে চড় মেরে বড় জরিমানা মেসির

ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ অগাস্ট ২০২৬ | ১২:৪৬ পিএম

ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল হয়ে সোয়া দুই ঘণ্টার বেশি সময় আটকে ছিল দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনটির যাত্রীরা।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা মেরামতের কাজ শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা ১৩ মিনিট পর সকাল ১০টা ৪৮ মিনিটে ইঞ্জিনের ত্রুটি মেরামত করা হলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে আবার ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইঞ্জিন বিকলের কারণে গফরগাঁও স্টেশনের ২ নম্বর লাইন কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়। তবে ১ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায়ই ইঞ্জিন বিকলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে মাঝপথে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ ধরনের ভোগান্তি কমানোর দাবি জানিয়েছেন তারা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com