সর্বশেষ
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

এমবাপের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে রিয়ালের বড় জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৭ অগাস্ট ২০২৬ | ৬:০৮ এএম

এমবাপের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে রিয়ালের বড় জয়

কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে এই জয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের শুরুতে আক্রমণে কিছুটা ধারালো ছিল সোসিয়েদাদ। ১১তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের শট দারুণ দক্ষতায় পা দিয়ে ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক তিবো কোর্তোয়া। এরপর ভিনিসিউস জুনিয়রও সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি।

৪০তম মিনিটে ফেদে ভালভের্দের দুর্দান্ত পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের বাধা এড়িয়ে নিখুঁত শটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। তবে চার মিনিট পরই রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে সোসিয়েদাদ। ক্রোয়াট মিডফিল্ডার আন্দ্রেই সুচিচ কোনাকুনি শটে পরাস্ত করেন কোর্তোয়াকে।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় রিয়াল। ৬০তম মিনিটে জুড বেলিংহ্যামের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে।

এর আট মিনিট পর ব্যবধান বাড়ান ভিনিসিউস। বেলিংহ্যামের প্রচেষ্টায় পাওয়া বল সহজ টোকায় জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৮০তম মিনিটে ভিনিসিউসের থ্রু বল ধরে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। শেষ দিকে ব্রাহিম দিয়াস গোল করলেও ভিএআরের সিদ্ধান্তে সেটি বাতিল হয়।

শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে আছে সেভিয়া ও রিয়াল বেতিস।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com