সর্বশেষ
পলিথিন-প্লাস্টিক বন্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রুল খারিজ, ছবি ছাড়া হবে না জাতীয় পরিচয়পত্র অক্টোবরের শুরুতে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্পেনে আরও এক ক্লাবের মালিক হচ্ছেন মেসি হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলার দাবি ইরানের সকালে ঘুম ঘুম ভাব কাটাবেন যেভাবে সরাসরি সম্প্রচারের সময় কিয়েভে টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত ৫ বোলারদের দাপটে আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: সুড়ঙ্গের ‘এয়ার পকেটে’ ৯ দিন বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী

১৬ ডিসেম্বর উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২:৩৮ পিএম

১৬ ডিসেম্বর উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘‘আমরা এই টার্মিনালটি উদ্বোধন করতে চাই। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট আমলে এই টার্মিনালটি উদ্বোধন করা হয়েছিল। তবে শুধু ভবন উদ্বোধন করা হয়েছিল, এটি চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই টার্মিনালে ইন্টারনেট নেই, মেশিনপত্রের ব্যবস্থাপনা নেই এবং এটি কীভাবে চালু করা হবে, সে বিষয়েও কোনো চিন্তাভাবনা ছিল না।’’

রেভিনিউ শেয়ারিংয়ের বিষয়ে বিমানমন্ত্রী বলেন, ১৫ শতাংশ রাজস্ব বাংলাদেশ পাবে এবং বাকি ৮৫ শতাংশ জাপানি কোম্পানি পাবে—এমন কথা ছিল। তবে একাধিক বৈঠক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের রাজস্বের অংশ ২৭ শতাংশে উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, ‘‘২৭ শতাংশ আনতে পারলে আমাদের ঋণ পরিশোধ করা যাবে। আপনারা জানেন, এটি জাইকার ঋণে করা হয়েছে।’’

অন্যান্য খাতের আয় থেকে তৃতীয় টার্মিনালের ঋণের কিস্তি পরিশোধ ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘‘টার্মিনালটির কিস্তি দেওয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই কিস্তি আমাদের সিভিল এভিয়েশনের আয় থেকে দিতে হচ্ছে। আমরা ইতোমধ্যে ১ হাজার ১০০ কোটি টাকা দিয়েছি এবং ডিসেম্বরে আরও ৯০০ কোটি টাকা দিতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘এই টার্মিনালটি চালু করা না গেলে এভাবেই অন্যান্য খাতের আয় থেকে আমাদের ঋণ পরিশোধ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৬ ডিসেম্বর আংশিক হলেও যাতে এটি চালু করতে পারি।’’

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com