সর্বশেষ
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা, সাবালেঙ্কাকে হারিয়ে বিশ্বসেরাও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার আফ্রিকার মরুভূমিতে, বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে কিয়েভ কমলার মালিবুর বাড়িতে অচেনা নারীর অনুপ্রবেশের চেষ্টা, বাড়ল নিরাপত্তা ওমানের সঙ্গে সমঝোতা হলেও খুলছে না হরমুজ, জানাল ইরান চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪ ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কঠোর সমালোচনায় আনোয়ার ইব্রাহিম গাজীপুরে দুই মাদরাসাছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা, ৩ শিক্ষক গ্রেপ্তার নৌকা বাইচ ঘিরে দর্শনার্থীদের ঢল ল্যাব থেকে বাজারে উদ্ভাবন, আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা, সাবালেঙ্কাকে হারিয়ে বিশ্বসেরাও

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০২ পিএম

ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা, সাবালেঙ্কাকে হারিয়ে বিশ্বসেরাও

আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেলারুশের তারকাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন তিনি। একই সঙ্গে সাবালেঙ্কাকে পেছনে ফেলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছেন রিবাকিনা।

শুরু থেকেই প্রথম সেটে নিয়ন্ত্রণ ধরে রাখেন রিবাকিনা। সাবালেঙ্কার শক্তিশালী শটের বিপরীতে গভীর গ্রাউন্ডস্ট্রোক ও নিখুঁত ব্যাকহ্যান্ডে চাপ তৈরি করেন তিনি। একপর্যায়ে ৫-৩ গেমে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেটটি জিতে নেন কাজাখ তারকা।

দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ৫-৫ সমতার পর রিবাকিনার সার্ভিস ব্রেক করে ৭-৫ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।

তবে নির্ধারক তৃতীয় সেটে আর লড়াই জমাতে পারেননি সাবালেঙ্কা। শুরুতেই এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৬-২ গেমে সেট জিতে শিরোপা নিশ্চিত করেন রিবাকিনা।

এটি রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডন ও চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও তার প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কা।

গ্র্যান্ড স্লামের ফাইনালে সাবালেঙ্কার বিপক্ষে এটি রিবাকিনার দ্বিতীয় জয়। চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালের তিনটিতেই মুখোমুখি হয়েছেন তারা। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অবশ্য সাবালেঙ্কার কাছে হেরেছিলেন রিবাকিনা।

ফ্লাশিং মিডোজে আগের ২০ ম্যাচে অপরাজিত ছিলেন সাবালেঙ্কা। তবে রিবাকিনার বিপক্ষে সেই ধারাও ধরে রাখতে পারেননি তিনি। পরাজয়ের হতাশায় ম্যাচ শেষে চেয়ারেই র‍্যাকেট আছড়ে ফেলেন বেলারুশের এই তারকা।

শিরোপা জয়ের পর রিবাকিনা বলেন, ‘এখন আমার মুখে কোনো কথা আসছে না। নিউইয়র্কের প্রেমে আমি দিন দিন আরও বেশি পড়ছি।’

এর আগে ইউএস ওপেনে কখনো চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেননি রিবাকিনা। এবার সেই সীমা পেরিয়ে সরাসরি শিরোপা জিতে নতুন ইতিহাস গড়লেন কাজাখ এই তারকা। পাশাপাশি বিশ্ব টেনিসের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও নিজের করে নিলেন তিনি।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com