সর্বশেষ
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন পাঁচ দেশ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৬ | ১০:৩২ এএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন পাঁচ দেশ

দুই বছরের মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে পাঁচটি দেশ। দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে।

বুধবার (৩ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো এ পাঁচ দেশকে নির্বাচিত করে। তাদের দুই বছরের কার্যকাল শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।

নির্বাচনে ইউরোপীয় অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতায় জার্মানিকে পরাজিত করে সদস্যপদ অর্জন করে অস্ট্রিয়া ও পর্তুগাল। অন্যদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফিলিপাইনকে হারিয়ে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কিরগিজস্তান।

এ ছাড়া ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং জিম্বাবুয়ে নিজ নিজ আঞ্চলিক গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

নতুন নির্বাচিত দেশগুলো বর্তমানে দায়িত্ব পালনরত পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস এবং ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে।

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য দেশ রয়েছে। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। প্রতি বছর সাধারণ পরিষদের ভোটে পাঁচটি দেশ দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে বিবেচিত।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com