সর্বশেষ
নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮, হামলাকারীরও মৃত্যু দিল্লির বিক্ষোভ ছড়াল ভারতের বিভিন্ন শহরে, কেজরিওয়াল-মমতাসহ আটক ৪ সাবেক মুখ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সংকট থেকে বাংলাদেশের ছয় শিক্ষা দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের শিগগিরই শেষ হবে ইরান ও ইউক্রেন যুদ্ধ, দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে হারিকেনের তাণ্ডব, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক লালমনিরহাটে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

বিশ্ব ডাক দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | ১১:৪৪ এএম

বিশ্ব ডাক দিবস আজ

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। এ বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ‘এক ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’। দিবসটি উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডাকসেবা সপ্তাহ পালন করবে ডাক অধিদপ্তর।

এ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবাবিষয়ক মেলার আয়োজন করা হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রচলিত ডাকসেবাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবাপ্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়ন করছে ডাক অধিদপ্তর। এমন এক প্রেক্ষাপটে এবার বিশ্ব ডাক দিবস পালিত হচ্ছে।

ডাকসেবার পরিধি বাড়াতে ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে পণ্য অনুসরণ, ডাক সংগ্রহ ও সরবরাহব্যবস্থার উন্নয়ন, ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন, কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ডাকঘর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট ই-কমার্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক এবং অনলাইনভিত্তিক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ পরিবহনমাধ্যম হয়ে উঠছে।

প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নতুন সেবা চালুর মাধ্যমে ডাক অধিদপ্তর ডাকব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করার পাশাপাশি গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার পরিধি সম্প্রসারণ করছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com