সর্বশেষ
সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মাননা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক স্বামী রোগী ছাড়াই অ্যাম্বুলেন্সে বহন হচ্ছিল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২ ২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, ইউপি সদস্যের জিপিএ ৪.৪৬ হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল সড়ক নির্মাণশ্রমিকের নাসিরনগরে রাস্তা-খাল দখল করে বেড়া, দুর্ভোগে গ্রামবাসী; ইউএনওর কাছে অভিযোগ বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: মীর শাহে আলম বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী সানি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

নাসিরনগরে রাস্তা-খাল দখল করে বেড়া, দুর্ভোগে গ্রামবাসী; ইউএনওর কাছে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ এএম

নাসিরনগরে রাস্তা-খাল দখল করে বেড়া, দুর্ভোগে গ্রামবাসী; ইউএনওর কাছে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জনসাধারণের চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের সরকারি খাল দখল করে কাঁটার বেড়া ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে গ্রামবাসীর চলাচল এবং ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ ও কৃষকরা।

এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. হুকুম আলী। গত ১ নভেম্বর ২০২৬ তিনি নাসিরনগর উপজেলার ৯ নম্বর চাপরতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উড়িয়াইন গ্রামের বাসিন্দাদের পক্ষে এ আবেদন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নম্বর ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এর অন্তর্ভুক্ত রাস্তা ও সরকারি খালটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।

কিন্তু একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলেরা—মো. ফারুক মিয়া, মো. তাউস মিয়া, মো. সাফকুল মিয়া ও মো. শিরান মিয়া রাস্তা ও খালের জায়গায় কাঁটার বেড়া এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে একদিকে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, এ পরিস্থিতিতে বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে দুর্ভোগ আরও বাড়ে। কৃষিপণ্য পরিবহন ও জরুরি প্রয়োজনে যাতায়াতেও সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীকে।

আবেদনে ইউপি সদস্য মো. হুকুম আলী বলেন, রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা জরুরি। তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আবেদনের সঙ্গে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর এবং বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com