সর্বশেষ
২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বড় সিদ্ধান্ত, দূর হলো দীর্ঘদিনের জটিলতা বাবার মৃত্যুশোক জয় করে জিপিএ-৫ লিজার, ব্যাংকার হতে চান রিয়া সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মাননা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক স্বামী রোগী ছাড়াই অ্যাম্বুলেন্সে বহন হচ্ছিল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২ ২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, ইউপি সদস্যের জিপিএ ৪.৪৬ হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল সড়ক নির্মাণশ্রমিকের নাসিরনগরে রাস্তা-খাল দখল করে বেড়া, দুর্ভোগে গ্রামবাসী; ইউএনওর কাছে অভিযোগ

সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ৮:৩৫ পিএম

সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ১১ হাজার ৮৯০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন সাতটি সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় অভিযান চালানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কসবা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন ভারতীয় আতশবাজি, সিল্ক, জর্জেট, সুতি ও কাতান শাড়ি, গরু, বাসমতি চাল, বিভিন্ন ধরনের লোশন, ডেরোবিন ক্রিম, জনসন বেবি ক্রিম, ফুসকা, সেভেন অয়েল, শ্যাম্পু, মিল্ক রাইস ক্রিম ও সাবান জব্দ করা হয়।

জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ১১ হাজার ৮৯০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com