সর্বশেষ
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চার যানবাহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত ১২ ডিসেম্বর ইউপি নির্বাচনের তফসিল, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি গোলরক্ষকের ধাক্কায় মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত ফুটবলার, আইসিইউতে ভর্তি বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের ঐক্যবদ্ধ সমর্থন চাইল বাংলাদেশ ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বড় সিদ্ধান্ত, দূর হলো দীর্ঘদিনের জটিলতা বাবার মৃত্যুশোক জয় করে জিপিএ-৫ লিজার, ব্যাংকার হতে চান রিয়া সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চার যানবাহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | ১০:৫৫ এএম

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চার যানবাহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চার যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় ঘোরানোর সময় প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। একপর্যায়ে দোলা পরিবহনের বাসটি গিয়ে আরেকটি লোকাল বাসের ওপর পড়ে।

এ সময় পাশেই থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির চালক দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রাজিব দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। বিস্তারিত তথ্য জেনে পরে জানানো হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com