সর্বশেষ
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, এক রাতেই আটক ২৯৯ গাজায় যুদ্ধাহতদের চিকিৎসা দিয়ে আলোচনায়, এবার মার্কিন কংগ্রেসে আদম হামাওয়ি কানাডায় পিআর প্রত্যাশীদের জন্য সুখবর, এলএমআইএ ছাড়াই মিলবে ১০০ সিআরএস পয়েন্ট ইরানে নতুন হামলার পথে ট্রাম্প, নাকি কংগ্রেসের চাপে থামবে যুদ্ধ? মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক, কংগ্রেসে ইতিহাস গড়লেন একাধিক প্রার্থী মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার বার্তা নিয়ে নাসিরনগরে কমিউনিটি সভা ব্রাহ্মণবাড়িয়ায় বসতবাড়িতে মিলল ২৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ ও পূজায় ২ দিনের ছুটি ইলিনয় সিনেটে জয়, ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী ট্যাংকারে আগুন: ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | ১১:৫৪ এএম

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী ট্যাংকারে আগুন: ইরান

ফাইল ছবি

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে চারটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং সেগুলো এখনো জ্বলছে। এ ছাড়া একই এলাকায় আরও দুটি জাহাজ আটক করার দাবিও করেছে সংস্থাটি।

বুধবার (৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নিষিদ্ধ ঘোষিত নৌপথ দিয়ে হরমুজ প্রণালির দক্ষিণ অংশ অতিক্রমের চেষ্টা করছিল চারটি তেলবাহী ট্যাংকার। এ সময় সেগুলো নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়তে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, একই এলাকায় দুটি জাহাজ বা নৌযান আটক করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কথা জানান। এর আগে দেশটির বৃহত্তম দ্বীপ কেশমে অভিযান চালানোর খবরও সামনে আসে। এসব ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে ইরান সতর্ক করে বলেছে, সংঘাত আবার শুরু হলে কোনো পক্ষই লাভবান হবে না। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা এবং সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সূত্র: রয়টার্স ও গালফ নিউজ

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com