সর্বশেষ
গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাকশ্রমিক নিহত, আহত ২ বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, তবে সংঘাত চায় না মস্কো: পুতিন ৫ হাজারের বেশি সংস্থার আড়ালে ইরানের সামরিক বাণিজ্য, যেভাবে ফাঁকি দিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষের বড় জয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ফটিকছড়িতে খালের পাড় কেটে মাটি বিক্রি, ভাঙনঝুঁকিতে বসতঘর-ফসলি জমি কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক ১

বলিউড তারকা শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | ৯:৪৮ এএম

বলিউড তারকা শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

ছবি : সংগৃহীত

রাজস্থানের এক আইনজীবী নতুন একটি এসইউভি গাড়ি কেনার পর তাতে একাধিক ত্রুটি পাওয়ার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নিয়েছেন। তবে আলোচনায় এসেছে অন্য একটি বিষয়—গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, কীর্তি সিং নামের ওই আইনজীবী প্রায় ২৪ লাখ রুপি ব্যয়ে একটি হুন্ডাই আলকাজার কিনেছিলেন। কিন্তু ব্যবহারের শুরু থেকেই গাড়িটির ইঞ্জিনে সমস্যা, গতি বাড়ানোর সময় শক্তি কমে যাওয়া এবং অন্যান্য কারিগরি ত্রুটি দেখা দেয় বলে তিনি অভিযোগ করেন।

তার দাবি, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান না পাওয়ায় তিনি আইনি আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন।

ভাইরাল হওয়া পোস্টগুলোতে আরও দাবি করা হয়েছে, মামলায় শুধু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নয়, ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত হিসেবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘ভাবুন তো, একটা গাড়ি কিনে শেষ পর্যন্ত বিজ্ঞাপনের তারকাদের বিরুদ্ধেই মামলা করতে হচ্ছে।’

একটি অংশের মতে, জনপ্রিয় তারকারা যখন কোনো পণ্যের প্রচার করেন, তখন ভোক্তাদের আস্থা তৈরিতে তাদের ভূমিকা থাকে। ফলে পণ্য নিয়ে গুরুতর অভিযোগ উঠলে তাদের দায়বদ্ধতার প্রশ্নও সামনে আসতে পারে।

আবার অনেকে মনে করছেন, কোনো তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেই তিনি পণ্যের কারিগরি ত্রুটির জন্য আইনগতভাবে দায়ী হয়ে যান না। এ ধরনের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এছাড়া ভাইরাল দাবিগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com