সর্বশেষ
বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর, আহ্বান চলচ্চিত্র সৌদিতে হুতিদের ধারাবাহিক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান

বাগদত্তার সঙ্গে ফুরফুরে ‘গোল্ডেন’ গায়িকা ইজে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৬ | ১০:৩১ এএম

বাগদত্তার সঙ্গে ফুরফুরে ‘গোল্ডেন’ গায়িকা ইজে

ছবি : সংগৃহীত

অ্যানিমেশন সিনেমা ‘কে-পপ ডেমন হান্টারস’-এ ‘গোল্ডেন’ গানটি গেয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন ইজে। এর মধ্যে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করে চমকে দিয়েছেন সবাইকে। এত আলোচনার মধ্যে এবার বিয়ের খবর সামনে এলো।

আগামী নভেম্বরে বিয়েটা সারছেন ইজে, এর মধ্যে বাগদানও সেরেছেন। বাগদত্ত স্যাম কিমের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের মঞ্চে গেয়েছেন ইজে, সেদিন তার সঙ্গে স্যাম কিমও ছিলেন।

এস্তাদিও আজতেকায় তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা! মেক্সিকো সিটি, তুমি সত্যিই সুন্দর।’ এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, দুজন একে অপরের গালে গাল লাগিয়ে দাঁড়িয়ে আছেন। রোমান্টিক ছবিটি নিয়ে আলোচনা করছেন অনুরাগীরা।

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে এস্তাদিও আজতেকায় মঞ্চে ওঠেন ইজে। সেখানে তিনি ইতালীয় টেনর গায়ক আন্দ্রেয়া বচেল্লির সঙ্গে ‘ডিএনএ’ পরিবেশন করেন। গানটির রেকর্ডেড সংস্করণে ডেভিড গেত্তা ও মেগান থি স্ট্যালিয়নও রয়েছেন। আর গানটির কোরীয় ভাষার অংশের কথা লিখেছেন ইজে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com