সর্বশেষ
আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী শেখ হাসিনা আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে : আইনমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার : আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে যুদ্ধ কি আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্যে? আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার যুদ্ধের চাপ সামলে ইরানের অর্থনীতি কীভাবে টিকে আছে? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম

বিশ্বকাপে না হেরে রেকর্ডে নাম লেখালেন কাসেমিরো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩০ জুন ২০২৬ | ৯:৪৭ এএম

বিশ্বকাপে না হেরে রেকর্ডে নাম লেখালেন কাসেমিরো

ছবি : সংগৃহীত

জাপানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এ ব্রাজিলের জয়ে তাদের মিডফিল্ডার অনন্য এক ইতিহাস গড়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছেন ক্যাসেমিরো, যেখানে আছেন আরও চারজন!

২০১৮, ২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ খেলে ১২ ম্যাচ অজেয় ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান জাতীয় দলের পাঁচ নম্বর জার্সিধারী তার স্বদেশী জাগালো, আর্জেন্টাইন জুলিও ওলারতিচোয়েচিয়া এবং ডাচম্যান মেম্ফিস ডিপাই ও ডেলি ব্লাইন্ডের পাশে বসলেন।

শেষ ষোলোতে নরওয়ে কিংবা আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটিতে জিতলে এককভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচে অজেয় থাকার রেকর্ড একার করে নেবেন ক্যাসেমিরো।

২০১৮ সালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারা ম্যাচে মাঠে ছিলেন না ক্যাসেমিরো। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০২২ সালে বিদায় নেওয়ার ম্যাচে ছিলেন তিনি, কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার কারণে রেকর্ডের খাতায় সেটি হার হিসেবে ধরা হয়নি। এছাড়া ক্যাসেমিরো ব্রাজিলের দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করেছেন। ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরানো গোল করেন ৩৪ বছর ও ১২৬ দিন বয়সী মিডফিল্ডার। ৩৪ বছর ও ১৩৭ দিন বয়সী বেবেতো গোল করে তার উপরে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com