সর্বশেষ
জ্বালানি সংকটে গাজার হাসপাতালে বন্ধ হচ্ছে অধিকাংশ সেবা এআইয়ের জাদুতে ফিরছে ৮০-এর দশক, রেট্রো লুকে মজেছে সোশ্যাল মিডিয়া বহু বছর পর রাজের সঙ্গে মিমি, ‘তাণ্ডব’ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল জনগণ যেমন আইন চায়, তেমন আইনই আনবে সরকার: আইনমন্ত্রী পৃথিবী থেকে চাঁদ—সর্বত্র যুদ্ধের প্রস্তুতির নির্দেশ মার্কিন জেনারেলের দুই বছরে কানাডার ফেডারেল চাকরিতে কমেছে ২৩ হাজারের বেশি কর্মী ওমানে মার্কিন-হুতি গোপন বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প জরায়ু অপসারণের পর দীর্ঘ অপেক্ষা, সারোগেসিতে মা হলেন লেনা ডানহাম

ঝুঁকির মুখে লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন : ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬ | ৯:৪৭ এএম

ঝুঁকির মুখে লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন : ইউনিসেফ

ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অবকাঠামো মেরামত না করা হলে লেবাননের অন্তত এক লাখ শিশু স্কুলে শিক্ষা থেকে বঞ্চিত হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের দেশব্যাপী এক জরিপে এ তথ্য উঠে এসেছ।

এত বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় দেশটির ৩৪০টি সরকারি, বেসরকারি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৭টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, বেকা উপত্যকা, বালবেক-হারমেল, বৈরুত এবং মাউন্ট লেবানন।

লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইজি কর্সি বলেন, স্কুল মানেই কেবল ভবন নয়। এগুলো এমন জায়গা যেখানে শিশুরা পড়াশোনা করে, নিরাপদ বোধ করে এবং সংকট কাটিয়ে উঠতে শুরু করে। তিনি বলেন, সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই মেরামতের জন্য ‘জরুরি বিনিয়োগ প্রয়োজন’।

জাতিসংঘের এই সংস্থাটি সতর্ক করে বলেছে, শিক্ষাকার্যক্রমে দীর্ঘস্থায়ী কোনো ব্যাঘাত শিশুদের পড়াশোনা, মানসিক স্বাস্থ্য এবং ভবিষ্যতের সম্ভাবনার ওপর দীর্ঘমেয়াদী ক্ষতি বয়ে আনতে পারে। একই সঙ্গে শিক্ষার সুযোগের অভাব তাদের বাল্যবিবাহ ও শিশুশ্রমের মুখে পড়ার আশঙ্কাও বাড়িয়ে দেয়।

কর্সি বলেন, একটি শিশু যত দিন স্কুলের বাইরে থাকে, তার শেখার ক্ষতি হওয়া এবং ঝরে পড়ার ঝুঁকি ততই বাড়ে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য শিক্ষার অপেক্ষা করা চলে না; বরং শিক্ষা নিজেই সেই পুনরুদ্ধারের প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। স্কুল পুনর্বাসনের অর্থ কেবল দেয়াল বা শ্রেণিকক্ষ মেরামত করা নয়; এর মাধ্যমে আশা পুনরুদ্ধার ও সুরক্ষা নিশ্চিত করা হয় এবং প্রতিটি শিশুকে শেখার ও নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ করে দেওয়া হয়।

লেবাননজুড়ে স্কুল পুনর্বাসন, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধারে সহায়তা করতে ইউনিসেফ শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়, দাতা সংস্থা এবং অংশীদারদের সাথে যৌথভাবে কাজ করছে। যদিও টিআরইএফ-এর দাতারা বছরের পর বছর ধরে শিক্ষা খাতে উল্লেখযোগ্য সহায়তা দিয়ে আসছেন। এরপরও ক্ষয়ক্ষতির ব্যাপকতা বিবেচনায় নিয়ে পরবর্তী শিক্ষাবর্ষ শুরুর আগেই নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিনিয়োগ আরও অনেক বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ।

সূত্র : আলজাজিরা

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com