সর্বশেষ
বিশ্বজুড়ে শরণার্থী ৪ কোটি ১০ লাখ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই বিএনপি ছোট করে দেখে না : মির্জা ফখরুল বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান মেসির অবসর ঠেকাতে চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে যুবকের যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে : ট্রাম্প আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী শেখ হাসিনা আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে : আইনমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার : আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে

‘ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | ১০:১৭ এএম

‘ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ’

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে রোববার মুখোমুখি হবে ব্রাজিল আর নরওয়ে। এই ম্যাচের আগে অপ্টার সুপার কম্পিউটার পঁচিশ হাজার সিমুলেশন চালিয়েছে। এরপর জানিয়েছে এই ম্যাচে জেতার সম্ভাবনা কাদের বেশি। অপ্টার সিমুলেশন জানাচ্ছে নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ব্রাজিলের ৬৫ দশমিক ৬ শতাংশ। আর নরওয়ের সেই সম্ভাবনা মাত্র ৩৪ দশমিক ৫ শতাংশ। জিতলে শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।

শেষ ষোলোর রেকর্ডও ব্রাজিলের পক্ষে কথা বলছে। বিশ্বকাপে নিজেদের শেষ দশটি শেষ ষোলোর ম্যাচের মধ্যে নয়টিতেই পরের রাউন্ডে গেছে তারা। শুধু ১৯৯০ সালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বাদ পড়েছিল।

অন্যদিকে নরওয়ে আগের রাউন্ডে আইভরি কোস্টের বিপক্ষে জিতেছিল একদম শেষ মুহূর্তে। ৮৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড, ম্যাচ শেষ হয় ২-১ গোলে। বিশ্বকাপের নকআউট পর্বে এটাই ছিল নরওয়ের প্রথম জয়। এর আগে বড় কোনো টুর্নামেন্টে তারা মাত্র দুটি নকআউট ম্যাচ খেলেছিল, দুটোতেই হেরেছিল ইতালির কাছে, ১৯৩৮ আর ১৯৯৮ সালে।

আগের রাউন্ডে জাপানের বিপক্ষে কষ্টে জিতেছিল ব্রাজিল। শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২-১ গোলে জেতে ব্রাজিল। এর আগে জাপানের হয়ে গোল করেছিলেন কাইশু সানো, সেটা শোধ করেন কাসেমিরো।

মার্তিনেল্লির গোলে বল বাড়িয়েছিলেন ব্রুনো গিমারায়েস। এই বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা এখন চার। ১৯৬৬ সালের পর এক আসরে ব্রাজিলের হয়ে এত অ্যাসিস্ট দিয়েছেন শুধু পেলে, ১৯৭০ সালে তার অ্যাসিস্ট ছিল ছয়টি।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com